দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টার ঘটনায় দুই শিশুসহ ৯ জন চার দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের মধ্যে একটি ৬ মাস বয়সী শিশু ও একটি আড়াই বছর বয়সী শিশু রয়েছে।
বুধবার (১৭ জুন)জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সাড়া পাওয়া যায়নি।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে রৌমারীর গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বাধার মুখে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়।
বর্তমানে গয়টাপাড়া সীমান্তে দুই শিশু, এক নারী ও তিন পুরুষ এবং ভন্দুরচর সীমান্তে তিন যুবক অবস্থান করছেন। খোলা আকাশের নিচে অস্থায়ী প্লাস্টিকের ছাউনিতে তাদের দিন কাটছে। সেখানে খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিজিবি জানিয়েছে, বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে বিএসএফকে আবারও পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে বিএসএফের কোনো সাড়া পাওয়া যায়নি।
জে আই